ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে ইপিজেড বাস্তবায়ন দাবীতে মানববন্ধন ও রোড মার্চ অনুষ্ঠিত

ads

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ই.পি.জেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে রোড মার্চ কর্মসূচী পালিত।

গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী উন্নয়নে সর্বস্তরের নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য

রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক জাকির মাহমুদ সেলিম, প্রেসক্লাবের

অর্থ বিষয়ক সম্পাদক বৈশাখী টিভি’র প্রতিনিধি আব্দুস সালাম আরিফ, জেলা যুবলীগের নেতা মোঃ গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা মোঃ রাসেল প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রোড মার্চ শুরু করে

বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সমনে কিছুক্ষন অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোসাঃ নাসিমা জাফর, মোসাঃ ফাতেমা আক্তার,

খাদিজা আক্তার মুন্নি প্রমুখ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী ইপিজেড স্থাপনের জন্য সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মহাসড়ক সংলগ্ন এলাকায় সরকারী ও বেসরকারী জমিতে ই পি জেড স্থাপনের জমি এ্যাকোয়ার করার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় একশ্রেনীর লোক স্থানীয় রাজনৈতিক ফায়দা ও ব্যক্তিগত বেনিফিসারী হওয়ার জন্য ইপিজেড কার্যক্রম বন্ধ করার জন্য পায়তারা করছে। বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পটুয়াখালীর উন্নয়নে ও এলাকার মানুষের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলাবাসীর দাবীর প্রেক্ষিতে তাঁর বিশেষ উদ্যোগে পটুয়াখালীতে ইপিজেড স্থাপনে জমি নির্ধারন করে যাবতীয় কার্যক্রম শুরু হাতে নেয়া হয়েছে। বক্তারা উক্ত ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী করেছেন।

ads
ads
ads

Our Facebook Page